টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকে উজ্জ্বল হাসান, তবুও হারল কেন্ট

টি-টোয়েন্টি ব্লাস্ট
কেন্ট
কেন্ট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কাউন্টি অভিষেকে বল হাতে আলো ছড়িয়েছিলেন হাসান মাহমুদ। টি-টোয়েন্টি ব্লাস্টেও অভিষেকটা ভালো হয়েছে বাংলাদেশের পেসারের। কেন্টের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। হাসানের এমন বোলিংয়েও জিততে পারেনি কেন্ট। তায়ান্দো মুয়েয়ের হাফ সেঞ্চুরি ও জ্যাক ক্রলির ক্যামিওর পরও হ্যাম্পশায়ার হকসের কাছে ১৯ রানে হারতে হয়ছে তাদের।

সাউদাম্পটনে টস জিতে বোলিংয়ে নামা কেন্টের হয়ে দ্বিতীয় ওভারেই হাত বল তুলে নেন হাসান। টি-টোয়েন্টি ব্লাস্ট অভিষেকে বাংলাদেশের পেসারের শুরুটাও বেশ ভালো হয়। নিজের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে মাত্র ৪ রান দেন তিনি। ওভারের শেষ বলে আদায় করে নেন উইকেটও। ডানহাতি পেসারের ইয়র্কারের ডেলিভারিটা বুঝতেই পারেননি টবি আলবার্ট।

হাসানের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে আলবার্টকে ফিরতে হয় ৯ বলে ১৩ রান করে। দ্বিতীয় ওভারে অবশ্য কিছুটা খরুচে ছিলেন হাসান। ডানহাতি পেসারের তৃতীয় ও চতুর্থ ডেলিভারিতে টানা দুই চার মারেন জেমস ভিন্স। সেই ওভারে ১১ রান দিলেও ২৬ বছর বয়সী পেসার ছিলেন উইকেটশূন্য। পাওয়ার প্লেতে হাসানকে আর বোলিং করাননি কেন্টের অধিনায়ক।

ভিন্স ও জো ওয়েদারলির দুর্দান্ত ব্যাটিংয়ে রান বাড়াতে থাকে হ্যাম্পশায়ার। দারুণ ব্যাটিংয়ে ভিন্স হাফ সেঞ্চুরিও করেন। রানের গতি কমাতে ইনিংসের ১২তম ওভারে আবারও হাসানকে বোলিংয়ে আনে বেল ড্রুমন্ড। বোলিংয়ে এসে তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন হাসান। কোটার শেষ ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন ৬ রান। সবমিলিয়ে কেন্টের হয়ে অভিষেকে ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার।

হাসানের এমন বোলিংয়ের দিনে ৩ উইকেটে ১৯০ রানের পুঁজি পায় হ্যাম্পশায়ার। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন ভিন্স। এ ছাড়া ওয়েদারলি ৪৭ বলে ৬১ ও শেষ দিকে ট্রিস্টিয়ান স্টাবস ২৪ বলে অপরাজিত ৪১ রান করেছেন। হাসানের বাইরে কেন্টের হয়ে একটি করে উইকেট পেয়েছেন জেইক লিনটট ও গ্র্যান্ট স্টেওয়ার্ট।

রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় কেন্ট। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন তায়ান্দা মুয়েয়ে ও জ্যাক ক্রলি। দুজনে মেলে কেন্টকে জয়ের পথেই রেখেছিলেন। ১৭ বলে ৩৩ রান করা ক্রলির বিদায়ে ভাঙে জুটি। আরেক ব্যাটার মুয়েয়ে ৩০ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন। পরবর্তীতে স্টেওয়ার্ট ২৫ রান করলেও দলকে জেতাতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় ১৭১ রানে থামতে হয়েছে কেন্টকে। হ্যাম্পশায়ারের হয়ে সনি বেকার চারটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: