বিশ্বের কোথাও পাকিস্তান ভালো খেলছে না: সালমান
হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে জয়টা ইংল্যান্ডের জন্য যতটা সহজ হয়েছে, ততটাই হতাশার হয়ে থাকল সফরকারীদের জন্য। ইনিংস ও ১০৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ২৫ ওভার, এরপরও ম্যাচ গড়ায়নি চতুর্থ দিন পর্যন্ত। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই পাকিস্তানের প্রতিরোধ শেষ করে দেয় স্বাগতিকেরা।