বাংলাদেশের মতো বেশি টেস্ট খেলতে না পারার আক্ষেপ আফগানিস্তানের
চলতি বছর বাংলাদেশের টেস্ট মিশনটা শুরু হয়েছিল ঘরের মাঠে পাকিস্তান সিরিজ দিয়ে। পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা খেলেছেন জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৯ অক্টোবর টাইগাররা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। যা চলতি বছর বাংলাদেশের ৬ নম্বর টেস্ট। এবছরই ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষেও খেলবেন শান্তরা। এক বছরে ৯ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।