রহমতের সেঞ্চুরিতে আইরিশদের ৪-০ তে সিরিজ হারালো আফগানিস্তান
অধিনায়ক রহমত শাহর দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। সেখান থেকে সাদিকুল্লাহ আতালের সঙ্গে ২০১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে ফেরান রহমত। শেষ পর্যন্ত ১৪৩ রানে অপরাজিত থেকে ৬ উইকেটের জয় নিশ্চিত করেন আফগান অধিনায়ক।