আমরা দেশবাসীর কাছে লজ্জিত: সালাহউদ্দিন
স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে ফিরে আসতে হচ্ছে খালি হাতে। নিজেদের প্রথম ম্যাচেই বৃষ্টির বাধার মুখে পড়েছিল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে না খেলেই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমি ফাইনালে উঠে যায় বাংলাদেশ। সেখানে পাকিস্তানের বিপক্ষে হারে টাইগাররা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ব্রোঞ্জও জিততে পারেনি লিটন দাসের দল।