স্পিনারদের প্রতি ইসিবির দৃষ্টিভঙ্গির সমালোচনায় বুচার
স্পিন বোলারদের প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা করেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান মার্ক বুচার। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে তিনি বলেছেন, জো রুট ও ড্যান লরেন্সকে স্পিনার হিসেবে খেলানোর সিদ্ধান্ত সঠিক হবে না। তিনি মনে করেন ইংল্যান্ড দলে বিশেষজ্ঞ একজন স্পিনার খেলানো উচিত।