ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, প্রতিবাদে মাঠে না নামার হুমকি দিয়েছিল পিসিবি
লর্ডস টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ইমরান খানের দুই পুত্রের সাক্ষাৎকার প্রচার করে স্কাই স্পোর্টস। এমন ঘটনায় ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি সাক্ষাৎকার প্রচারিত হলে লাঞ্চের পর পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে নামবেন না, এমন হুমকিও দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।