সূর্যবংশীকে থামাতে টানা হেলমেটে বল করতেন ব্রেট লি
মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশীর ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। তার আক্রমণাত্মক ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। তাদেরই একজন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। তরুণ এই ব্যাটারের বিপক্ষে নিজে বল করলে কী পরিকল্পনা নিতেন, সেটিও জানিয়েছেন তিনি।