সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলে মিঠুন
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে সাউথ আফ্রিকা সফরে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন! গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়েছে। তবে সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব পাওয়া হয়নি ডানহাতি ব্যাটারের। নাইম শেখ, জাকের আলী অনিক, সাইফ হাসানদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।