চুক্তি নবায়ন করছেন না প্রধান নির্বাচক লিপু
দুই বছরের অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচকের দায়িত্ব নেয়ার পর থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা কম ঘটনাবহুল ছিল না। আলোচনা, সমালোচনা, মতবিরোধ। সবকিছুর মধ্যেই নিজের মতো করে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।