মাসসেরার দৌড়ে স্যামসন-বুমরাহর সঙ্গে এস্টারহুইজেন
আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন ভারত ও সাউথ আফ্রিকার তিন ক্রিকেটার। এর মধ্যে ভারতেরই দুই ক্রিকেটার সাঞ্জু স্যামসন ও জাসপ্রিত বুমরাহ রয়েছেন। আর একমাত্র প্রোটিয়া ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন কনর এস্টারহুইজেন।