হ্যাজেলউডের বিকল্প হিসেবে স্মিথকে নিলো অস্ট্রেলিয়া
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার অনুমতি পেয়েছেন স্টিভ স্মিথ। চোটে বিপর্যস্ত অস্ট্রেলিয়া দলে ১৫তম সদস্য হিসেবে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার এই সিনিয়র ব্যাটার। মূলত জশ হ্যাজেলউডের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি।