চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব হারাতে যাচ্ছে শ্রীলঙ্কা
২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো হতে যাওয়া নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক স্বত্ব হারাতে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট বোর্ডে (এসএলসি) সরকারি হস্তক্ষেপের কারণে টুর্নামেন্টটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এমনটাই নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।