দ্রুত মাঠে ফেরা আমার বড় ভুল ছিল: রশিদ
২০২৩ বিশ্বকাপে ইনজুরি নিয়েই খেলেন রশিদ খান। বিশ্বকাপ শেষ করার পর অস্ত্রোপচার করাতে হয় এই লেগ স্পিনারকে৷ কিন্তু অস্ত্রোপাচারের পর যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া শেষ না করেই দ্রুত মাঠে ফিরেছিলেন তিনি। প্রায় দেড় বছর পর এসে রশিদ উপলব্ধি করছেন তখন সেভাবে তাড়াহুড়ো করে মাঠে ফেরাটা ঠিক হয়নি তার। আফগানিস্তানের হয়ে মাঠে নামাটা তখন প্রয়োজনীয় হলেও সেটিকে ক্যারিয়ারের বড় ভুল বলে মনে করেন রশিদ।