শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুশল মেন্ডিস
শ্রীলঙ্কার ক্রিকেটে প্রথমবারের মতো পেশাদার ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ক্রিকেটারদের সংগঠন। শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন নামে নতুন এই সংগঠনের প্রথম সভাপতি হয়েছেন দেশটির বর্তমান টেস্ট অধিনায়ক কুশল মেন্ডিস। দীর্ঘদিনের শূন্যতা পূরণ করে সক্রিয় ক্রিকেটারদের জন্য একটি স্বাধীন ও সম্মিলিত কণ্ঠস্বর তৈরি করাই সংগঠনটির মূল লক্ষ্য।