শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩ থেকে ৮ জুন পর্যন্ত জ্যামাইকার সাবাইনা পার্কে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৭ আইসিসি বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজ মহাগুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ থেকে ১০ পয়েন্ট পেছনে থেকে দশ নম্বরে আছে ক্যারিবিয়ানরা। সরাসরি বিশ্বকাপ খেলতে বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সেরা ৯ দলে থাকতে হবে তাদের।