নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে বিসিবির শুভেচ্ছা
বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে অনেকেই সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন, তবে টেকনোক্র্যাট কোটায় কোনো সাবেক ক্রীড়াবিদের মন্ত্রী হওয়ার নজির ছিল না। সেই জায়গায় নতুন ইতিহাস গড়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত হয়ে শপথ নিয়েছেন। তাকে শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।