রোহিতের কাছে ক্ষমা চেয়েছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক
অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রোহিত। নামের পাশে থাকতে পারত ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ জয়ের শিরোপাও। কিন্তু ছন্দে থেকেও ২০১১ সালে বিশ্বকাপের দলে জায়গা হয়নি আধুনিক ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারের। ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পারায় রোহিতকে দুর্ভাগা মনে করেন তৎকালীন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সেই ঘটনায় রোহিতের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।