নাহিদ আমাকে ছাড়িয়ে গেছে: টেইট
গতি, বাউন্স ও সুইংয়ে পাকিস্তানকে মিরপুর টেস্টে কুপোকাত করেছেন নাহিদ রানা। ম্যাচের পর তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন শন টেইট। বাংলাদেশের পেস বোলিং কোচ নাহিদকে নিজের থেকেও এগিয়ে রাখছেন।
গতি, বাউন্স ও সুইংয়ে পাকিস্তানকে মিরপুর টেস্টে কুপোকাত করেছেন নাহিদ রানা। ম্যাচের পর তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন শন টেইট। বাংলাদেশের পেস বোলিং কোচ নাহিদকে নিজের থেকেও এগিয়ে রাখছেন।
বৈশাখের তীব্র রোদ ও প্রচণ্ড গরম নাহিদ রানা কীভাবে ম্যাচের পুরোটা সময় জুড়ে টানা গতিময় বোলিং করে যান, সেটা ভাবতেই পারছিলেন না নিক কেলি। নিউজিল্যান্ডের ব্যাটারের মতো খানিকটা বিস্ময় ছুঁয়ে গেছে শন টেইটেরও। বছরখানেক ধরে ডানহাতি পেসারকে খুব কাছ থেকে দেখে যাওয়া বাংলাদেশের পেস বোলিং কোচ প্রশংসা করলেন নাহিদের ফিটনেসের। পাশাপাশি প্রয়োজন না হলে স্লোয়ার ব্যবহার না করে জোরে বল করে যাওয়ার পরামর্শ দিয়েছেন টেইট।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে শরিফুল ইসলাম নিশ্চিত করেছিলেন মুস্তাফিজুর রহমান সুস্থ হয়ে উঠেছেন। চোট থেকে সেরে উঠলেও একাদশে ছিলেন না বাঁহাতি এই পেসার। শেষ ম্যাচের আগে চট্টগ্রামে বোলিংও করেছেন তিনি। ম্যাচ খেলার জন্য অ্যাভেইলেবল হলেও মুস্তাফিজ একাদশে থাকবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারছেন না শন টেইট।
গতিময় বোলিংয়ের সঙ্গে নিয়মিত উইকেট নিয়ে বাংলাদেশের পেস ইউনিটের পোস্টার বয় হয়ে উঠছেন নাহিদ রানা। একটা সময় শুধু গতির জন্য আলোচনায় থাকায় ডানহাতি পেসার এখন বাংলাদেশের অন্যতম উইকেট শিকার বোলার হয়ে উঠেছেন। লেংথ, বাউন্সার কিংবা ইয়র্কারে ব্যাটারদের নাস্তানাবুদ করছেন তিনি। টপ অর্ডার উইকেট নিচ্ছেন, মাঝের ওভার কিংবা শেষের দিকেও বাংলাদেশকে উইকেট এনে দিচ্ছেন নাহিদ। বাংলাদেশের পেসারকে এভাবে বোলিং করতে দেখে ওয়াকার ইউনিসকে মনে পড়ছে শন টেইটের।
সাধারণত বোলারদের নিয়েই ব্যস্ত সময় পার করেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট। যদিও আজ তিনি দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই জাতীয় দল–সংক্রান্ত নানা প্রশ্ন আসে তার দিকে। অবশ্য বেশীরভাগ প্রশ্নই 'আমি নির্বাচক নই' বলে এড়িয়ে যান তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান শন টেইট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশ দলের শেষ টি-টোয়েন্টি সিরিজ। এ কারণে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চান বাংলাদেশের পেস বোলিং কোচ।
এশিয়া কাপে এখনো ‘মুস্তাফিজসূলভ’ ঝলক দেখাতে পারেননি মুস্তাফিজুর রহমান। সুপার ফোরে দুবাইয়ের তুলনামূলক স্পিন সহায়ক উইকেট পেয়ে প্রতিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে উঠতে পারেন বাঁহাতি এই পেসার। ধীরগতির উইকেট পেলেই ভয়ঙ্কর হয়ে ওঠা মুস্তাফিজ দুবাইয়েও এমন কিছু করবেন আশা বাংলাদেশের সমর্থকদের। পেস বোলিং কোচ শন টেইটেরও আশা, দুবাইয়ের ‘চেনা’ উইকেট পেয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠবেন মুস্তাফিজ। সেই সঙ্গে বাঁহাতি পেসারের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন টেইট।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাদের জয়ে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতকে। এমনিতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লিটন দাসদের। বাংলাদেশের বাড়তি চ্যালেঞ্জ হবে ভারত ও পাকিস্তানের সঙ্গে পরপর দুইদিনে খেলা। যদিও এমন সূচি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই শন টেইটের।
গত বিপিএলের শুরু থেকেই আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। দলটি একাধিকবার ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দেয়ার কথা বললেও তা দিতে পারেননি। এরপর সেখানে হস্তক্ষেপ করেছিল বিসিবি। তাতেও সমাধান হয়নি। দলটির হোটেলের ভাড়াও বকেয়া রয়ে গেছে।
প্রথম দিনের প্রথম সেশনে নতুন বল হাতে নিয়েই সাদমান ইসলাম, এনামুল হক বিজয় ও মুমিনুলক হককে আউট করেছিলেন থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্দো। তৃতীয় দিনের সকালে কয়েক ওভার যেতেই নতুন বল পেয়েছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে শ্রীলঙ্কান বোলারদের মতো করে সেটা কাজে লাগাতে পারেননি তারা। সারাদিনে ৯৩ ওভার বোলিং করে মাত্র ৪ উইকেট নেয়ার পর নতুন বলে আরও ভালো শুরু করতে না পারার আক্ষেপ করে গেলেন পেস বোলিং কোচ শন টেইট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন শন টেইট। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা টেইটের সঙ্গে চিটাগংয়ের সম্পর্কটা অবশ্য পুরনো। বিপিএলের দ্বিতীয় মৌসুমে অর্থাৎ ২০১৩ সালে চিটাগংয়ের হয়ে খেলতে এসেছিলেন তিনি। সেই মৌসুমে একই দলের হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদও।
কিছুদিন আগেই বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শন টেইট। ৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার চলতি মাসের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন। আসন্ন পাকিস্তান সিরিজই হবে তার প্রথম মিশন। তার সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।