পিএসএল থেকে ছিটকে গেলেন নাসিম শাহ
ইনজুরির কারণে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তার পিএসএলের দল রাওয়াল পিন্ডিজের পক্ষ থেকে এই পেসারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নাসিমকে হারানো বড় ধাক্কা পিএসএলের নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য।