হৃদয়ের সেঞ্চুরিতে রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরো কাছে মোহামেডান
লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে থাকল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি এবং নাহিদ রানার চার উইকেটে এই জয় এসেছে মোহামেডানের।
লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে থাকল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি এবং নাহিদ রানার চার উইকেটে এই জয় এসেছে মোহামেডানের।
ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে বেশ এগিয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপার লড়াইয়ে মোহামেডানের পরপর আছে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মতো দলগুলোও। সামনের চারটি ম্যাচ জিতে ডিপিএলের শিরোপা নিশ্চিত করতে চান মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল।
মোহাম্মদ সাইফউদ্দিন এবং মুশফিক হাসানের দুর্দান্ত বোলিংয়ের পর তাওহীদ হৃদয়-নাইম শেখদের ঝড়ো ব্যাটিংয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে এ নিয়ে পঞ্চমবারের মতো জিতল ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
সেঞ্চুরিয়ান শাহাদাত হোসেন দিপু যখন ফিরলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জয়ের জন্য তখনো প্রয়োজন ১৯ বলে ৩১ রান। ব্যাটিংয়ে এসেই রিশাদ হোসেনের উপর তাণ্ডব চালালেন আবু হায়দার রনি। দুই ছক্কায় সেই ওভার থেকে ১৬ রান তোলেন ডানহাতি এই ব্যাটার। ম্যাচ জিততে তখনো ১২ বলে ১৫ রান করতে হতো তাদের। উইকেটে আবু হায়দার ও শামীম হোসেন পাটোয়ারি থাকায় কাজটা সহজই হওয়ার কথা। তবে ৪৯তম ওভারের প্রথম দুই বলে আবু হায়দার ও আবু হাশিমকে ফিরিয়ে কাজটা কঠিন করে দেওয়ার চেষ্টা করলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা চার ম্যাচ জেতা দলটি এবার বড় ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। একতরফা ম্যাচে ১০ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। দলটির হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ২২ রান খরচায় ছয় উইকেট নেন।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্রাদার্স ইউনিয়নকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম রাউন্ডের পর ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছে তাওহীদ হৃদয়ের দল। এ দিন হাফ সেঞ্চুরি পেয়েছেন হৃদয় এবং তাইবুর রহমান।
এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরি এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির আগ্রাসী ব্যাটিংয়ে সিটি ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান। ৩৭ ওভারের ম্যাচে ৩৫.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দিনই মাঠ এনামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী দিনে তাদের প্রতিপক্ষ সিটি ক্লাব। এবারের মৌসুমকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে। দলে আছেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার।
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে একের পর এক নাটকীয়তা হয়েছে। দুই দফায় তা কমানো ও বাড়ানো নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। পরবর্তীতে গাজী গ্রুপের বিপক্ষে আবার নতুন করে নিষেধাজ্ঞা পেলে সুপার লিগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলা হয়নি হৃদয়ের।
ডিপিএলের শিরোপা কে জিতবে সেটার জন্য অপেক্ষা করতে হল সুপার লিগের শেষ দিন পর্যন্ত। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হল এবারের প্রিমিয়ার লিগের আসর। যেখানে শেষ হাসি হাসল হান্নান সরকারের আবাহনী লিমিটেড। ৬ উইকেটের জয়ে আরও একবার শিরোপা জিতল মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
সবশেষ কয়েকদিনে মাঠের বাইরে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কাণ্ডের সঙ্গে আবাহনী লিমিটেডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকায় এমনিতেও চাপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সময়ে বিকেএসপিতে হওয়া ম্যাচে আবাহনী জয় পাওয়ায় চাপটা দ্বিগুণ হয়ে উঠে তাদের জন্য। মিরপুরে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে হারলেই তারকাঠাসা দল সাজিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হবে না হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেনদের। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ২৩ রান করতে হতো মোহামেডানকে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার সকাল থেকেই ছিল তারকা সব ক্রিকেটারদের আনাগোনা। বেলা ১১টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন তামিম ইকবাল। তারপর একে একে জড়ো হন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ ও শরিফুল ইসলামদের। তামিমের ডাকা সংবাদ সম্মেলনে যোগ দিতে মিরপুরে হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারীরাও।