গায়ানার হয়ে সিপিএল খেলবেন মিরাজ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলাকালীন দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের বাকি অংশে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার। দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরতে পারেন মিরাজ।