বিধ্বংসী ইনিংস ধোনিকেই উৎসর্গ করলেন মুকুল
মুকুল চৌধুরীর অনুপ্রেরণার নাম মহেন্দ্র সিং ধোনি। এই উইকেটরক্ষক ব্যাটারকেই নিজের আদর্শ মানেন সেই ছোটোবেলা থেকে। এবার ইডেন গার্ডেন্সে ধোনির মতোই দারুণ এক ইনিংস খেলে লক্ষৌ সুপার জায়ান্টসের জয়ের নায়ক মুকুল। ২৭ বলে ৫৪ রানের বিধ্বংসী সেই ইনিংসও উৎসর্গ করলেন সেই ধোনিকেই।