ধোনির মালিকানা চাওয়ার খবরে যা জানালো চেন্নাই
মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে আলোচনা যেন আইপিএল শেষ হওয়ার পরও থামছে না। ২০২৬ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক। চোটের কারণে পুরো মৌসুম বাইরে থাকার পাশাপাশি এবারের আইপিএলে প্লে-অফেও উঠতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর মধ্যেই ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।