নাহিদের বোলিং দেখে ওয়াসিম-ওয়াকারদের কথা মনে পড়ে বাসিতের
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফর্ম করে আসার পর টেস্ট সিরিজ শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিলেন নাহিদ রানা। পাকিস্তানেরও নাহিদের পেস সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুতই থাকার কথা। কিন্তু সেই প্রস্তুতিই যে শেষকথা নয় তা প্রমাণ হয়েছে টেস্টের পঞ্চম দিনের শেষ বিকেলে। এক স্পেলেই নাহিদ গুড়িয়ে দিয়েছেন পাকিস্তানকে। নাহিদের এমন স্পেল স্বয়ং পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীকে মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের কথা।