‘আম্পায়ারকে মারলে কয় ম্যাচ নিষেধাজ্ঞা’, মন্তব্য করে নিষিদ্ধ ক্রিকেটার
সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মৃত্যুর হুমকি দিয়ে শাস্তির মুখে পড়েছেন নেপালের ক্রিকেটার কারান কেসি। নেপালের এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মৃত্যুর হুমকি দিয়ে শাস্তির মুখে পড়েছেন নেপালের ক্রিকেটার কারান কেসি। নেপালের এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
জেসন হোল্ডার-আকিল হোসেইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর শাই হোপ এবং শিমরন হেটমায়ারের ঝড়ো ইনিংসে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে হোপের দল। তিন ম্যাচে তিন জয় তাদের। অপরদিকে টানা তিন হারে সুপার এইটের যাত্রা থেকে ছিটকে গেল নেপাল।
ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে ইতালি। নেপালকে হারিয়ে ঐতিহাসিক এই সাফল্য তুলে নেয় দলটি। জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা লেগ স্পিনার কৃশান কালুগামাগে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া ইতালি তাদের দ্বিতীয় ম্যাচেই পেয়েছে প্রথম জয়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে দলটি। ১২৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১২.৪ ওভারেই।
একটি বাউন্ডারির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হলো নেপালকে। সেটি এলেই ইতিহাস গড়ার দরজায় পৌঁছে যেত হিমালয়ের দেশটির ক্রিকেট। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো চাপে ফেলেও শেষ হাসি হাসতে পারেনি তারা। তবে ফল যাই হোক, লড়াইয়ের ধরনে সন্তুষ্ট নেপাল। বিশেষ করে অধিনায়ক রোহিত পাউডেলের চোখে এই লড়াকু মানসিকতাই বড় প্রাপ্তি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেতে চলেছিল ইংল্যান্ড। তবে ইংলিশদের অভিজ্ঞতার কাছে ৪ রানে হার মানতে হয়েছে নেপালকে। আগে ব্যাট করে ১৮৪ রানে থেমেছিল ইংল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০ রান করে ফেলেছিল নেপাল। তবে শেষ পর্যন্ত ভাগ্যের কাছে হার মানতে হয়েছে তাদের।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের আগে ‘বোলিং পরামর্শক কোচ’ হিসেবে ইয়ান হার্ভেকে দায়িত্ব দিয়েছে নেপাল। বিশ্বকাপে প্রধান কোচ স্টুয়ার্ট ল’ এর সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী হার্ভে।
যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমি ফাইনালের পথ সুগম করে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের বোলারদের তোপে ১৩০ রানে অল আউট হয়ে যায় নেপাল। জবাবে খেলতে নেমে ২৫ ওভার ১ বল বেশি হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। দিনের আরেক ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। তাদের জয়ের ফলে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দলও।
২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। একশ দিনের কম সময় বাকি থাকলেও এখনো সূচি প্রকাশ করেনি আইসিসি। এমনকি কোন দল কোন গ্রুপে থাকবে, সেটা এখনো জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। জানা গেছে সর্বশেষ বিশ্বকাপের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এবারের আসরটি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসন্ন এই বিশ্ব আসরের ১৮ ও ১৯তম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ওমান ও নেপাল। ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফাইনালের সুপার ৬ স্টেজের শীর্ষে থাকা এশিয়ার দলগুলো বিশ্বকাপ নিশ্চিত করেছে।
নেপালের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই মাঠে নামেননি সন্দীপ লামিচানে। তার না খেলার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক, কারণ কোনো ধরনের চোট বা শারীরিক সমস্যা সম্পর্কে তখন কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ানোর পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা ১০ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় নেপালের বিপক্ষে।