সাদিয়া-মেধার ব্যাটে পাকিস্তানকে হারালো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯-এর মেয়েরা
পাকিস্তানকে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দারুণ ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ। পাকিস্তানের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা।