বাদ পড়া খেলোয়াড়দের জীবনেরই অংশ: পান্ত
চোট-আঘাতের সঙ্গে যোগ হয়েছে খারাপ ফর্ম। ভারতের সাদা বলের দল থেকে বাদ পড়েছেন ঋষভ পান্ত। টেস্ট দলে জায়গা ধরে রাখলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে আপাতত তাকে বিবেচনা করছেন না বিসিসিআইয়ের নির্বাচকরা। এশিয়ান গেমস ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা না পাওয়ার পর এখন ইরানি কাপে অবশিষ্ট ভারতের নেতৃত্ব দিচ্ছেন তিনি।