সবসময় ভারতের খুঁত ধরার চেষ্টা করা উচিত নয়: ইমাদ
ভারত ফাইনালে ওঠার আগ পর্যন্ত কথার লড়াই চলেছে ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। ভারত শিরোপা জেতার পর পাকিস্তানের অনেকেই আবার ভারতকে অভিনন্দন জানানোর পাশাপাশি আইসিসি থেকে পাওয়া ভারতের বাড়তি সুবিধা নিয়ে খোঁচাও দিয়েছেন। কিন্তু সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দাড়িয়েছেন ভারতের পক্ষে। সবসময় ভারতের খুঁত ধরার চেষ্টা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।