প্রথমবার ওয়ানডে খেলতে যাচ্ছে ইতালি
ইতালিয়ান ক্রিকেটে আসতে যাচ্ছে ঐতিহাসিক এক মুহূর্ত। আগামী ডিসেম্বরেই প্রথমবারের মতো আনুষ্ঠানিক ওয়ানডে খেলবে ইতালি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের অংশ হিসেবে ১ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ। এই টুর্নামেন্টে পূর্ণ ওয়ানডে মর্যাদা থাকায় ইতালি যে ম্যাচই খেলবে, সেটিই আন্তর্জাতিক ওয়ানডে হিসেবে স্বীকৃতি পাবে।