বিরাটনগরে জিসান, কর্নালিতে আরিফুল
সাকিব আল হাসান, আকবর আলী ও আরিফুল ইসলামের পর নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দল পেয়েছেন জিসান আলম। বিরাটনগর কিংসের হয়ে খেলবেন ডানহাতি ওপেনার। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
সাকিব আল হাসান, আকবর আলী ও আরিফুল ইসলামের পর নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দল পেয়েছেন জিসান আলম। বিরাটনগর কিংসের হয়ে খেলবেন ডানহাতি ওপেনার। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।
আরিফুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির রহমানের হাফ সেঞ্চুরিতে বড় পুঁজিই পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স। রান তাড়ায় শুরুটা ভালো হলেও নিউজিল্যান্ড ‘এ’ দলের লাগাম টেনে ধরেন রাকিবুল হাসান ও রিপন মণ্ডল। তাদের দুজনের কল্যাণে কিউইদের ১৫৮ রানে আটকে দিয়ে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে ইরফান শুক্কুরের দলের এটি চতুর্থ জয়।
আরিফুল ইসলাম যখন আলাউদ্দিন বাবুকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করলেন মোসাদ্দেক হোসেন সৈকত তখন ব্যাটিং করছেন ২৩ রান নিয়ে। ইনিংসের ১৬তম ওভারে হাফ সেঞ্চুরি পাওয়া আরিফুল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে। মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ের কারণে ইনিংসের শেষের দিকে স্ট্রাইক যাওয়ারই সুযোগ পাননি ডানহাতি এই ব্যাটার।
বাংলাদেশ হাই পারফরম্যান্সকে পেস আগুনে পুড়িয়ে ১৩১ রানে আটকে দিয়েছিলেন মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরিরা। অথচ নাইম শেখ, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ব্যাটার নিয়েও সেই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ টাইগার। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে এইচপির কাছে ২২ রানে হেরেছেন আকবর আলীরা। ৩৩ বলে ৪৫ রান করে এইচপির জয়ের নায়ক বনে যান আরিফুল ইসলাম।