৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক করে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রোকোম্বে
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে হ্যাটট্রিক করেছিলেন হেনরি ক্রোকোম্বে। ৮ দিনের ব্যবধানে আবারও প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন ইংলিশ এই পেসার। ৪ সেপ্টেম্বর এসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে হ্যাটট্রিক করেছেন ক্রোকোম্বে। বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন ২৪ বছর বয়সী এই পেসার।