অ্যাডিলডে ল্যাবুশেনকে বাদ দিতে বলছেন জনসন
৬ ম্যাচ, ২৪৫ রান, ২৪.৫০ গড় এবং ২ হাফ সেঞ্চুরি! ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিকী চিত্র হয়ে ওঠা মার্নাশ ল্যাবুশেনের চলতি বছর একেবারে হতাশায় মোড়ানো। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।