বাংলাদেশকে তিন ম্যাচেই হারাতে চান হোপ
ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে বাংলাদেশ সর্বশেষ হেরেছিল ২০১৮ সালের ডিসেম্বরে, মিরপুরে। এরপর থেকেই ক্যারিবীয়দের কাছে প্রায় অপরাজেয় দল হয়ে উঠেছে বাংলাদেশ। ঘরে বাইরে মিলিয়ে টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ এই সময়ের মধ্যে।