‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকের ধারেকাছেও কেউ নেই, বলছেন রুট
টেস্ট অভিষেকের পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন হ্যারি ব্রুক। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সিরিজ জয়েও রেখেছেন বিশাল অবদান। তাকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ স্বীকৃতি দিলেন তারই সতীর্থ জো রুট। এখানেই থামেননি তিনি। রুটের মতে, ব্রুকের ধারেকাছেও এখন কেউ নেই।