নাইম ঝড়ে ঢাকা ডার্বিতে জিতে মেট্রোর চারে চার
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা ডার্বিতেও জিতে গেল মেট্রো। ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। এই জয়ে আসরে টানা চারটি ম্যাচই জিতে নিলো নাইম শেখের দল। ব্যাট হাতে নাইম শেখ- শামসুর রহমান শুভর দারুণ দুটি ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতল মেট্রো।