মেলবোর্নেই অভিষেক হচ্ছে ১৯ বছর বয়সী কনস্টাসের
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। সিরিজ শুরুর আগেই এই ক্রিকেটার বেশ আলোচনায় ছিলেন। তবে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর।
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। সিরিজ শুরুর আগেই এই ক্রিকেটার বেশ আলোচনায় ছিলেন। তবে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর।
বোর্ডার-গাভাস্কার সিরিজের ৩ টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চলতি সিরিজের দুর্দান্ত ফর্মে রয়েছে অজি ব্যাটার ট্রাভিস হেড। ৮১.৮০ গড়ে এই সিরিজে হেডের ব্যাট থেকে এসেছে ৪০৯ রান। সিরিজের চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার চোট।
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে মুকিদুল ইসলাম মুগ্ধ-আলাউদ্দিন বাবুর পেস তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ঢাকা মেট্রোর ইনিংস। ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে থামে নাইম শেখের দল। এনসিএল টি-টোয়েন্টির এবারের আসরে যা ছিল যেকোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। এই লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো হাঁসফাঁস করেছে রংপুর। যদিও শেষ পর্যন্ত তারা ৫ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত হয়েছে তাদের। তাও আবার ৫২ বল হাতে রেখেই।
২০২৫ সালের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে প্রথমবার ডাক পেয়েছেন আমির জাঙ্গু।
টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে রাখা হয়নি দলটির টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। অনুমান করা হচ্ছিল বড় কোনো ইনজুরিতে পড়েছেন এই ইংলিশ তারকা অলরাউন্ডার। সেই শঙ্কাই হলো সত্যি, তিন মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকেই ছিটকে গেছেন স্টোকস।
আগামী বছরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে ভুগছিলেন মোহাম্মদ শামি। এ কারণ প্রায় এক বছর ধরে মাঠের বাইরে ভারতীয় এই পেসার। মাসখানেক আগে রঞ্জি ট্রফিতে মাঠে ফিরলেও আবারও ইনজুরিতে পড়লেন এই পেসার। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না তার।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে হারানোটা একেবারেই সহজ হবে না বলে মনে করেন আকবর আলী। রংপুরের অধিনায়কের মতে, নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারলেই কেবল মেট্রোকে হারাতে পারবেন তারা।
রংপুরের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনালে 'চাপহীন' থাকতে চান নাইম শেখ। ঢাকা মেট্রোর অধিনায়ক পুরো আসরের মতো ফাইনালেও রান করে দল জেতাতে চান। নির্ভার থেকেই ফাইনাল খেলার লক্ষ্য তার।
চলতি মাসের শেষদিকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সফরে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। আগেই টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল তারা। দলে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অংশ নিয়েই একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। এবার তারা সরাসরি চুক্তিতে দলে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মেহেদী হাসান রানাকে।
ইতিহাসে নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটের দীর্ঘ পরিসরের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। নারী ক্রিকেটারদের নিয়ে চলছে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্ট। সেখানেই নর্থ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের হয়ে এ দিন ১৫৩ রানের ইনিংস খেলেন তিনি।