বক্সিং ডে টেস্টে খেলবেন না রশিদ, আফগান দলে গাজানফার
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বেশ কিছুদিন আগেই স্কোয়াড ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই স্কোয়াডে তিন বছর পর ফেরানো হয় রশিদ খানকে। যদিও অভিজ্ঞ এই স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলবেন না। তার জায়গায় মোহাম্মদ গাজানফারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে এসিবি।