বিধ্বংসী সেঞ্চুরি ফ্লেমিংয়ের জন্য উৎসর্গ করলেন স্যামসন
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাঞ্জু স্যামসন। ৫৬ বলে অপরাজিত ১১৫ রান করে দলকে এনে দিয়েছেন ২৩ রানের জয়। ইনিংসটি শুধু ম্যাচ জেতাতেই নয়, তার ব্যক্তিগত ছন্দে ফেরার বার্তাও দিয়েছে।