নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনাররা ঘুরে দাঁড়াবেন, আশা জাকেরের
ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে বাংলাদেশের। ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও বাংলাদেশ ২২৮ রান করতে সক্ষম হয়। সেই লক্ষ্য ৬ উইকেট আর ২১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ারলপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।