এক বছর ঝুলিয়ে রাখার পর ক্রিকেটারদের বিশ্বকাপের প্রাইজমানি দিচ্ছে ওমান
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরখানেক পেরিয়ে গেলেও ক্রিকেটারদের প্রাইজমানি কোন অর্থ দিচ্ছিল না ওমান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া, দেশ ছাড়তে বাধ্য করাসহ নানারকম ঝামেলা শেষে কাশ্যাপ প্রজাপতি, ফায়াজ বাটদের প্রাইজমানি দিতে রাজী হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলে লম্বা সময়ের অপেক্ষা শেষে প্রাইজমানির টাকা পাচ্ছেন ওমানের ক্রিকেটাররা।