আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চান লায়ন
টেস্টে অস্ট্রেলিয়াকে আরেকটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জেতাতে চান নাথান লায়ন। আর তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৭ বছর বয়সী এই স্পিনার।
টেস্টে অস্ট্রেলিয়াকে আরেকটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জেতাতে চান নাথান লায়ন। আর তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৭ বছর বয়সী এই স্পিনার।
পাঁচ মাস পর হেডিংলি টেস্ট দিয়ে ভারতের জার্সিতে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের আগে তিনি সর্বশেষ খেলেছিলেন জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে। সেই ম্যাচেই পিঠে চোট পান এই পেসার।
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অপরাজিত সেঞ্চুরির পর সাত ইনিংস পেরিয়ে অবশেষে আরেকটি তিন অঙ্কের দেখা পেলেন উইয়ান মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বিশাল লিড নিয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করে ৩৬৯ রান। এর সঙ্গে প্রথম ইনিংসের ১৬৭ রানের লিড মিলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৭।
চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রিকেটবিশ্বে আলাদা এক উপাধি পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ডাকা হত ‘ক্যাপ্টেন কুল’। এবার নিজের সেই জনপ্রিয় ডাকনামকে আনুষ্ঠানিকভাবে নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেললেন ধোনি।
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে ৩ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ারের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ।
বিপিএলের আগামী আসর কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। বিপিএলের সম্ভাব্য শুরুর সময় নির্ধারণসহ বেশি কিছু এজেন্ডা নিয়ে আলোচনার জন্য রবিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল।
প্রায় ১৯ বছর আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পরফরমারদের অ্যাওয়ার্ড দেওয়ার রীতি চালু রাখতে পারেনি তারা।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতে জসপ্রিত বুমরাহকে পাবে না ভারত, সেটা আগে থেকেই জানা। তাকে খেলানো হতে পারে তিনটি টেস্টে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই এই পেসার খেলবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
বছর চারেক পর গত সপ্তাহেই প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেন জফরা আর্চার। সাসেক্সের হয়ে এক ম্যাচ খেলার পর জাতীয় দলেও ফেরানো হয়েছে ডানহাতি পেসারকে। ৫২ মাস পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেও একাদশে জায়গায় হয়নি আর্চারের। তারকা পেসারকে ছাড়াই এজবাস্টনে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড।
হেডিংলিতে প্রথম ইনিংসে ২ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন মোহাম্মদ সিরাজ। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ব্যাটারদের জন্য ‘হুমকি’ হয়ে উঠতে পারেননি ডানহাতি এই পেসার। শুরুটা ভালো না হলেও আশিষ নেহরা বিশ্বাস করেন, ইংল্যান্ড সফরে ২৫-৩০ উইকেট পেতে পারেন সিরাজ। জসপ্রিত বুমরাহর বাইরে সিরাজের উপরই বাজি ধরছেন ভারতের সাবেক এই পেসার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এই বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নতুন কিছু দলও। এর মধ্যে বিপিএলে 'নোয়াখালী রয়্যালস' নামে দল নিতে আবেদন জানিয়েছে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম সায়ান্স গ্লোবাল।
সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় চোটে পড়েছিলেন স্টিভ স্মিথ। আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ডানহাতি এই ব্যাটার। সেই চোট কাটিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরতে যাচ্ছেন স্মিথ। এমনটা ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই।