দ্বিতীয় ওয়ানডের আগে লন্ডনে যাচ্ছেন সিমন্স
অবিশ্বাস্য ব্যাটিং ধসে প্রথম ওয়ানডেতে ৭৭ রান হেরেছে বাংলাদেশ। একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে সফরকারীরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ডাগ আউটে পাওয়া যাবে না ফিল সিমন্সকে। মেডিকেল সংক্রান্ত কাজে দুইদিনের জন্য লন্ডন যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ।