গত এশিয়া কাপ থেকে পছন্দ মতো দল পাচ্ছি না: ট্রট
আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে জানা গেছে।
আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে জানা গেছে।
মাংসপেশিতে টান লাগার কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাইল জেমিসন। শনিবার বে ওভালে অনুশীলনের সময় এমন সমস্যা অনুভব করেন ৩০ বছর বয়সী নিউজিল্যান্ডের এই পেসার। রবিবার শুরু হতে যাওয়া সিরিজ শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কিউই দল।
পাকিস্তান টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স’ এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পদটি ভবিষ্যতে বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক পদেও রূপ নিতে পারে। বেশির ভাগ দেশের বোর্ডে এটি বড় প্রশাসনিক দায়িত্ব হিসেবে ধরা হয়।
নতুন মেয়াদে বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমের সামনে অনেক বেশি আসা হয়নি আমিনুল ইসলাম বুলবুলের। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ক্রিকেটের এই অভিভাবক। দেশে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে দেখেছেন তিনি।
সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম ক্রেমার। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরজটি শুরু হবে ২৯ অক্টোবর।
বিগ ব্যাশের আগামী আসরের পর্দা উঠলে ১৪ ডিসেম্বর। আসন্ন এই টুর্নামেন্টে এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যদিও তাদের বিগ ব্যাশে খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। এবার সেই ধোঁয়াশা কিছুটা হলেও কাটতে চলেছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, তাদের সবাইকেই দেয়া হচ্ছে অনাপত্তি পত্র (এনওসি)।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম সফল দল ধরা হয় মুলতান সুলতান্সকে। ২০২১ পিএসএলের চ্যাম্পিয়ন ছিল দলটি। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলি খান তারিন পাকিস্তান সুপার লিগ নিয়ে কড়া সমালোচনা করেন। এর প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আইনি নোটিশ পাঠায়।
ময়মনসিংহ বিভাগকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএলের চারদিনের টুর্নামেন্ট। ২৫ অক্টোবর থেকে শুরু হবে এনসিএলের লঙ্গার ভার্সনের এই আসর। এরই মধ্যে এনসিএলের সূচি প্রকাশ করেছে বিসিবি। এবার দলগুলোও নিজেদের গুছিয়ে নিয়েছে এই টুর্নামেন্টের জন্য।
এইডেন মার্করাম বিশ্রামে থাকায় পাকিস্তান সফরে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল ডেভিড মিলারের। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটারের। মিলারের মতো ছিটকে গেছেন জেরাল্ড কোয়েতজি। পুরো সাদা বলের সিরিজেই পাওয়া যাবে না পেস বোলিং এই অলরাউন্ডারকে।
২০২২ সালে ভারত 'এ' দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিলক ভার্মা। সেই সফরে ম্যাচ খেলাকালীন শারীরিক সমস্যায় পড়েন ভারতীয় এই ব্যাটার। তিনি আঙ্গুল নাড়াতে পারছিলেন না। বাধ্য হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
প্রথম ওয়ানডেতে ৮ বল খেলা বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৪ বল। বলের সংখ্যার পরিবর্তন হলেও ডানহাতি ব্যাটারের নামের পাশের সংখ্যা বদলায়নি। টানা দুই ম্যাচেই ভারতের সাবেক অধিনায়ক আউট হয়েছেন শূন্য রানে। কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটে টানা দুই ম্যাচে শূন্য রান করায় অনেকে কোহলির শেষ দেখে ফেলছেন। সুনীল গাভাস্কার অবশ্য কোহলিকে এখনই ৫০ ওভারের ক্রিকেট ছাড়তে দেখছেন না।
সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের হয়ে খেলেছেন সোহাগ গাজী। টি-টোয়েন্টি সংস্করণে খেললেও এনসিএলের চারদিনের ম্যাচে সুযোগ মেলেনি তাঁর। ২৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাওয়া এনসিএলে বরিশালের স্কোয়াডে রাখা হয়নি তাকে। স্কোয়াডে সুযোগ না পেয়ে আমিনুল ইসলাম বুলবুলের কাছে চিঠি লিখে ন্যায় বিচার চেয়েছেন সোহাগ গাজী।