শ্রীলঙ্কায় পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে নারীর সঙ্গে অসদাচরণের অভিযোগ
পাকিস্তানি ক্রিকেটাররা মাঠের বাইরের ইস্যুতে আলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবার পর মাঠের ক্রিকেট নিয়েই কাটাছেড়া হবার কথা ছিলো। কিন্তু এর মধ্যেই খবর, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের আগে টিম হোটেলের এক নারী কর্মীর সাথে অসদাচরণ করেছেন এক ক্রিকেটার। নিজেদের কর্মীর সাথে এমন ঘটনায় সেই ক্রিকেটারের বিরুদ্ধে বড় ধরণের পদক্ষেপও নিতে চেয়েছিলো শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের সেই হোটেল কর্তৃপক্ষ।