আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্রিকেট ‘বিজ্ঞানী’ অশ্বিন
ব্রিসবেনের লড়াইটা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও ভারতের। অথচ পুরো পাঁচদিন কাঁধে কাঁধ মিলিয়ে বৃষ্টির সঙ্গে লড়াই করলেন রোহিত শর্মা-প্যাট কামিন্সরা। টেস্টের শেষ দিনে এসেও বেরসিক বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেল না। ব্রিসবেন জেতা বৃষ্টির কারণে খেলা তখন বন্ধ। তবে ব্রডকাস্টারদের ক্যামেরা তাক করে আছে ভারতের ড্রেসিং রুমের দিকে। রবিচন্দ্রন অশ্বিন বসে আছেন, তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি। ক্যামেরার ফুটেজের কয়েক সেকেন্ড যেতে অশ্বিনের আরও একটু কাছে এসে বসলেন কোহলি।