টেস্টে দুই স্তরের কাঠামোর প্রস্তাব শাস্ত্রীর
দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের আলোচনা বেশ পুরোনো। সেই আলোচনা আবারও সামনে এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। চলতি বোর্ডার গাভাস্কার সিরিজে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের আলোচনা বেশ পুরোনো। সেই আলোচনা আবারও সামনে এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। চলতি বোর্ডার গাভাস্কার সিরিজে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার পথটা কঠিন করে ফেলেছে ভারত। তবে এই ম্যাচেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। আর তাতেই দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া- ভারতের চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে নিয়মিতই ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে কোনো সিরিজে এতোটা ছন্দ পতন হয়নি ভারতের এই ওপেনারের। মেলবোর্ন টেস্ট হারের পর অবসরের কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রোহিত। একইসঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে তাকে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও।
বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে ইয়াশভি জায়সাওয়ালকে আউটের সিদ্ধান্ত দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সাহসী সিদ্ধান্তে রোহিত শর্মা, সাইমন টফেল, রিকি পটিং, রবি শাস্ত্রীরা তার পক্ষে থাকলেও বিপক্ষে গেছেন সুনীল গাভাস্কার।
আগের দিনের দেড়শ রানকে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করেছেন হাশমতউল্লাহ শহীদি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন আফসার জাজাই। এই দুজনের স্মরণীয় দিনে ৬৯৯ রানের রেকর্ড সংগ্রহ করল আফগানিস্তান। জিম্বাবুয়ের হয়ে সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট নিলেন ব্রায়ান বেনেট। বুলাওয়ে টেস্ট প্রত্যাশিতভাবে ড্র হলেও শেষদিনে উইকেট পড়ল ১১টি!
প্যাট কামিন্সের লেগ স্টাম্পের বাইরের বাউন্সারে পুল করতে চেয়েছিলেন যশস্বী জয়সাওয়াল। বাঁহাতি ওপেনারকে ফাঁকি দিয়ে বল উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে যেতেই আবেদন করেন কামিন্স ও অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন অবশ্য স্বাগতিকদের আবেদনে একেবারেই সাড়া দেননি। তবে জয়সাওয়ালের ক্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী পরোক্ষণেই রিভিউ নেয়।
পাকিস্তানকে হারিয়ে আগেরদিনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে আছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ভারত। শেষ ৩৪ রানে সফরকারী ভারতের ৭ উইকেট নিয়ে মেলবোর্ন টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে খানিকটা এগিয়ে গেল তারা। তবে এখনও ফাইনালে যাওয়ার সুযোগ আছে ভারত ও শ্রীলঙ্কার।
চলতি বছরের জুনে সাউথ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পুরো আসরে জুড়ে জসপ্রিত বুমরাহর পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন আর্শদীপ সিং। বাঁহাতি এই পেসারের সুযোগ থাকছে বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার। আর্শদীপকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য মনোনয়ন দিয়েছে আইসিসি। যেখানে তাঁর সঙ্গে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও পাকিস্তানের বাবর আজম।
দ্বিতীয় দিনের খেলার তখনও প্রায় মিনিট বিশেক বাকি! স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের ফুল ডেলিভারি অন সাইডে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন যশস্বী জয়সাওয়াল। বোল্যান্ডের বল ব্যাটে লাগতেই কোনকিছুতে না তাকিয়েই দৌড় দেন বাঁহাতি এই ওপেনার। মিড অনে ফিল্ডিং করা প্যাট কামিন্সের দিকে তাকিয়ে বল দেখছিলেন বিরাট কোহলি। রান নেয়ার আগ্রহ থাকলেও নন স্ট্রাইক প্রান্ত তেমন একটা ছাড়েননি তিনি। জয়সাওয়াল অবশ্য এত কিছু খেয়াল না করে ততক্ষণে পিচের অর্ধেকটা পেরিয়ে এসেছেন।
প্যাট কামিন্সের অফ স্টাম্পের অনেকটা বাইরের শর্ট অব লেংথ ডেলিভারি! টেস্টে বেশিরভাগ ক্ষেত্রেই এমন বল খেলার ঝুঁকি নিতে চান না ব্যাটাররা। তবে রোহিত শর্মা অফ স্টাম্পের বাইরের বলকে লেগ সাইডে টেনে এনে পুল করতে চাইলেন। তাতে লিডিং এজ হয়ে মিড অনে থাকা স্কট বোল্যান্ডকে ক্যাচ দিয়ে ফিরলেন ৩ রান করা ভারতের অধিনায়ক। অফ ফর্মের বৃত্তে ঘুরপাক খাওয়া রোহিত আরও একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরলেন।
মোহাম্মদ সিরাজের বলে সিঙ্গেল নিয়ে হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের ব্যাটার উসমান খাওয়াজার দিকে হেঁটে যাচ্ছিলেন স্যাম কনস্টাস। এমন সময় উল্টো দিক থেকে বল হাতে নিয়ে এগিয়ে যাওয়ার সময় অনেকটা ইচ্ছাকৃতভাবেই অভিষিক্ত এই ওপেনারকে ধাক্কা দেন বিরাট কোহলি। পরোক্ষণেই এমন ঘটনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বজুড়ে। ক্রিকেট মাঠে রাজত্ব করা কোহলির সমালোচনায় ব্যস্ত তখন বেশিরভাগ সাবেক ক্রিকেটার ও সমর্থকরা। এমন ঘটনায় ভারতের সাবেক অধিনায়ককে নিষিদ্ধের দাবি ওঠে সামাজিক যোগাযোগামাধ্যমগুলো।
২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টেই সেঞ্চুরি পেয়েছিলেন শন উইলিয়ামস। প্রায় তিন বছর পর ২০২৪ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে দুই ইনিংসের কোনটিতেই হাফ সেঞ্চুরির দেখা পাননি। তিন বছর পর আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস। অভিজ্ঞ ব্যাটারের অপরাজিত ১৪৫, অধিনায়ক ক্রেইগ আরভিনের অপরাজিত ৫৬ এবং অভিষিক্ত বেন কারানের ৬৮ রানের ইনিংসে সাড়ে তিনশ ছাড়িয়েছে জিম্বাবুয়ের রান। বক্সিং ডে টেস্টে ৪ উইকেটে ৩৬৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে।