আগস্ট পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার, করাতে হচ্ছে অস্ত্রোপচার
স্পোর্টস হার্নিয়ার চিকিৎসা নেওয়ার জন্য লন্ডন গেছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। জানা গেছে সেখানে অস্ত্রোপচার করাতে হতে পারে তার। এর ফলে কিছুদিনের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে তারকা এই ভারতীয় ব্যাটারকে।