শামির বলে বোল্ড হওয়ার পর ব্যাটিং অনুশীলনই করেননি স্মিথ
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পর প্রায় তিন মাস ব্যাট হাতে অনুশীলন করেননি স্টিভ স্মিথ। এই সময়টায় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। ব্যাটিং না করলেও ফিটনেস ট্রেনিংয়ে মনোযোগ দেন অজি এই ব্যাটার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে সম্প্রতি ইংল্যান্ডে দলের অনুশীলনে ব্যাটিং শুরু করেছেন তিনি।