তিন নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড
কদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আসন্ন এই সিরিজের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য পৃথক পৃথক দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। এই সিরিজেও আইরিশদের নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। তার সহকারী হিসেবে রাখা হয়েছে লরকান টাকারকে।